ডিসেম্বরে শুরু নিউ টাউনের দুর্গা অঙ্গন নির্মাণ, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
নিউ টাউনে ২৬১ কোটি টাকার দুর্গা অঙ্গন নির্মাণের কাজ ডিসেম্বরেই শুরু হবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিডকো দায়িত্বে প্রকল্পের দরপত্র সম্পন্ন। দুই বছরের মধ্যে নির্মাণ শেষের টার্গেট। রাজনৈতিক মহলে ব্যাখ্যা—বিজেপির হিন্দুত্ব রাজনীতিকে পালটা দেওয়ার কৌশল।