ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০২ সালের ১৩ জুলাই ন্যাটওয়েস্ট ফাইনালে ভারতের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই তারিখেই ২০ বছর পর বুধবার ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধনা দেওয়া হল ভারতের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে।