সরকারি কেনাকাটায় দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ, সব দফতরে সিভিসি নির্দেশিকা বাধ্যতামূলক করল রাজ্য
সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার থেকে সব সরকারি দফতরে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-এর নির্দেশিকা বাধ্যতামূলক করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি ও কমিশন রুখতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে দাবি।