প্রথম পাতা খবর ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৭তম বার্ষিক সাধারণ সভা

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৭তম বার্ষিক সাধারণ সভা

365 views
A+A-
Reset

রবিবার (২৯ জুন, ২০২৫) কলকাতার সুবর্ণ বণিক সমাজ হল-এ অনুষ্ঠিত হয়ে গেল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৭তম বার্ষিক সাধারণ সভা। ক্লাবের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয় বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট পেশ, সদস্যদের আলোচনা, সাধারণ সম্পাদকের জবাবি বক্তব্য এবং সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মতো একাধিক গুরুত্বপূর্ণ পর্ব।

সভা পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লাব সভাপতি প্রান্তিক সেন। তিনি ক্লাবের সারা বছরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রান্তিকবাবুর মতে, সদস্যদের নিয়মিত অংশগ্রহণ যে কোনও উদ্যোগকে আরও বেশি সার্থক করে তুলতে পারে।

ক্লাবের সাধারণ সম্পাদক ইমনকল্যাণ সেন বলেন, “লিফট চালু হওয়ায় ক্লাবের ছতলার ঘরে সদস্যদের আনাগোনা আগেই বেড়েছিল। এখন ক্লাবের ঘর দোতলায় স্থানান্তরিত হওয়ায় সদস্যদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা। যাঁরা এখনও নিয়মিত ক্লাবে আসেন না, তাঁদের অনুরোধ করছি— এই ক্লাব আপনাদের, তাই সক্রিয়ভাবে অংশ নিন।”

সভায় বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনায় একাধিক সদস্য আগামী দিনের পরিকল্পনা ও ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে প্রস্তাব দেন। এসব প্রস্তাব নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়ে ইমনকল্যাণবাবু বলেন, “কার্যকরী সমিতির বৈঠকে প্রস্তাবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ দিনের অনুষ্ঠানে ক্লাবের মুখপত্র ‘সাংবাদিক’- এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা সংখ্যা, ২০২৫ প্রকাশিত হয়।

সদস্যদের আন্তরিক অংশগ্রহণ ও আলোচনার মাধ্যমে এ দিনের বার্ষিক সভা হয়ে ওঠে প্রাণবন্ত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.