প্রথম পাতা বিনোদন টলিউডে শোক, ঘুমের মধ্যেই প্রয়াণ বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরীর

টলিউডে শোক, ঘুমের মধ্যেই প্রয়াণ বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরীর

18 views
A+A-
Reset

টলিউডে ফের নক্ষত্রপতন। ইহলোক ছেড়ে অমৃতলোকের পথে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। সোমবার ভোরে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন অভিনেতা। সাধারণত তিনি খুব ভোরেই ঘুম থেকে উঠতেন। কিন্তু এদিন দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও ঘর থেকে না বেরোনোয় পরিচারিকার সন্দেহ হয়। তাঁকে বারবার ডাকাডাকি করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর তড়িঘড়ি চিকিৎসককে খবর দেওয়া হয়।

চিকিৎসক এসে পরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই মৃত্যু হয়েছে অভিনেতার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তমাল রায়চৌধুরীর শরীরে পেসমেকার বসানো ছিল এবং গত কয়েক দিন ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।

স্বাস্থ্যগত কারণেই বেশ কিছুদিন ধরে তাঁকে বড় পর্দা বা ছোট পর্দায় খুব একটা দেখা যাচ্ছিল না। সিনেমা, ধারাবাহিক এবং নাটকের মঞ্চ— সব ক্ষেত্রেই তাঁর উপস্থিতি কমে গিয়েছিল। তবে তাঁর অভিনয় জীবনের দীর্ঘ পথচলা দর্শকদের মনে অমলিন হয়ে থাকবে। বর্ষীয়ান এই অভিনেতার পরিবারে রয়েছেন পুত্র, পুত্রবধূ এবং কন্যা। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন টলিউডের বহু শিল্পী ও কলাকুশলীরা। প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.