প্রথম পাতা বিনোদন ছাদ থেকে পড়ে রহস্যমূত্যু পরিচালক অনীক দত্তের, প্রয়াণের খবর ঘিরে শোক টলিউডে

ছাদ থেকে পড়ে রহস্যমূত্যু পরিচালক অনীক দত্তের, প্রয়াণের খবর ঘিরে শোক টলিউডে

10 views
A+A-
Reset

বুধবার দুপুরে আচমকাই চাঞ্চল্য ছড়ায় টলিউডে। খবর আসে, গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক অনীক দত্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিচালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে চলচ্চিত্র মহলে। যদিও হাসপাতালের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি, পরিবারের ঘনিষ্ঠ সূত্রে তাঁর প্রয়াণের খবর মিলেছে।

ঘটনাটি ঘটেছে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক এলাকায় পরিচালকের বাড়িতে। জানা গিয়েছে, বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। উপস্থিত রয়েছেন থানার অফিসার ইনচার্জ-সহ অন্যান্য আধিকারিকেরা। পাশাপাশি তদন্তে নেমেছে হোমিসাইড শাখাও।

পুলিশ সূত্রে খবর, পরিচালকের বাড়ির নিচে এখনও রক্তের দাগ দেখা গিয়েছে এবং গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিচালক অসাবধানতাবশত পড়ে গিয়েছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

বাংলা চলচ্চিত্র জগতে অনীক দত্ত ছিলেন এক স্বতন্ত্র ঘরানার পরিচালক। তাঁর পরিচালিত ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’  বাংলা সিনেমায় বিশেষ জায়গা করে নিয়েছিল। তাঁর কাজ শুধু সমালোচকদের প্রশংসাই কুড়োয়নি, দর্শকদের মনেও গভীর ছাপ ফেলেছিল।

পরিচালকের অসুস্থতা ও প্রয়াণের খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ইতিমধ্যেই হাসপাতালে এবং তাঁর বাড়িতে পৌঁছতে শুরু করেছেন বলে সূত্রের খবর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.