প্রথম পাতা বিনোদন প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন জলে

প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন জলে

11 views
A+A-
Reset

টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। প্রয়াত অভিনেতা Rahul Arunoday Banerjee। রবিবার শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। শুটিংয়ের একটি দৃশ্যের প্রয়োজনে তিনি জলে নামেন। সেই সময়ই আচমকা তলিয়ে যান বলে খবর।

ঘটনাস্থলে উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে জল থেকে উদ্ধার করেন। এরপর তাঁকে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

জলে ডুবে মৃত্যুর ঘটনাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দিঘা হাসপাতালেই তাঁর ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। এই আকস্মিক ঘটনায় টলিউড মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুরাগীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.