প্রথম পাতা বিনোদন অসুস্থ আশা ভোঁসলে, মুম্বইয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা

অসুস্থ আশা ভোঁসলে, মুম্বইয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা

14 views
A+A-
Reset

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁশলে। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, হৃদরোগজনিত সমস্যা এবং ফুসফুসের সংক্রমণের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে।

কয়েক দিন আগেই মুম্বইয়ের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় সুস্থই ছিলেন বলে জানা গিয়েছিল। হঠাৎ তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে ভক্তদের মধ্যে।

এই প্রসঙ্গে গায়িকার নাতনি জ়ানাই ভোঁসলে সমাজমাধ্যমে জানিয়েছেন, “আমার দিদিমা আশা ভোঁসলে ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। আমরা আপনাদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।”

ভারতীয় সঙ্গীতজগতের অন্যতম কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের কর্মজীবন প্রায় আট দশকব্যাপী। বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়ে তিনি শ্রোতাদের মন জয় করেছেন। তাঁর অবদানের জন্য তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন।

এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা। দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন অনুরাগীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.