প্রথম পাতা খবর আদালত অবমাননার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাই কোর্টের

আদালত অবমাননার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাই কোর্টের

13 views
A+A-
Reset

আদালত ও বিচারপতিদের নিয়ে সোশাল মিডিয়ায় মন্তব্যের জেরে কলকাতা হাই কোর্টের শোকজের মুখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগে তাঁকে শোকজ করেছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। আগামী ১৫ দিনের মধ্যে এই শোকজের জবাব দিতে হবে তাঁকে। মামলার পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর।

জানা গিয়েছে, গত ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সোশাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ওই সময় কালীঘাটে তাঁর বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আনাগোনা এবং বাড়ি লক্ষ্য করে ছোটখাটো হামলার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। এর পর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

সেই পোস্টেই কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টকে ‘নীরব দর্শক’ বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। তাঁর ওই মন্তব্যের একটি অংশ নিয়েই আপত্তি জানিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের মতে, ওই পোস্টে আদালত অবমাননা হয়েছে কি না, তা বিবেচনার বিষয়।

কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না, তা জানতে চেয়ে অভিষেককে শোকজ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করা হতে পারে বলে জানা গিয়েছে। আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.