আইপিএল ২০২৭-এর রিটেনশন ও রিলিজড তালিকা প্রকাশ্যে আসতেই ক্রিকেটমহলে শোরগোল। সবচেয়ে বড় চমক কলকাতা নাইট রাইডার্সের সিদ্ধান্ত। ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেওয়ার জল্পনা থাকলেও তাঁকে ধরে রেখেছে কেকেআর। বরং ১৮ কোটি টাকার মাথিশা পাথিরানা এবং ৯.২ কোটি টাকার মুস্তাফিজুর রহমান-সহ মোট ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নাইট শিবির।
শুধু কেকেআর নয়, অন্যান্য দলও বেশ কয়েকটি বড় নামকে ছেড়ে দিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়েছে ট্র্যাভিস হেডকে। মুম্বই ইন্ডিয়ান্সের তালিকায় রয়েছেন ট্রেন্ট বোল্ট। অন্যদিকে, মিচেল স্টার্ক ও বাংলার অভিষেক পোড়েলকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
কেকেআরের তালিকায় ১২ জন, হাতে ৪১.৬৫ কোটি
কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, তেজস্বী দাহিয়া, রাচীন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, আকাশ দীপ, ব্লেসিং মুজারাবানি, নবদীপ সাইনি, রাহুল ত্রিপাঠি, উমরান মালিক, দক্ষ কামরা এবং লুভনিথ সিসোদিয়া।
এই তালিকায় সবচেয়ে বেশি দর ছিল পাথিরানার। তাঁকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। মুস্তাফিজুরের দর ছিল ৯.২ কোটি টাকা। ১২ জনকে ছেড়ে দেওয়ার পর নাইটদের হাতে অবশিষ্ট বাজেট ৪১.৬৫ কোটি টাকা। নিলামে তাদের হাতে থাকবে ৮টি স্লট, যার মধ্যে ৩টি বিদেশি ক্রিকেটারের জন্য।
কোন দল কাদের ছাড়ল?
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি, ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, স্পেন্সার জনসন, জ্যাক ফোকস, প্রশান্ত বীর, আমন খান, কুলদীপ যাদব, আকাশ মাধওয়াল, ডিয়ান ফরেস্টার, ম্যাকনিল নরোনহা, খলিল আহমেদ (ট্রেড) এবং নাথান এলিস (ট্রেড)। অবশিষ্ট বাজেট ২৮.৫০ কোটি টাকা। স্লট ৬টি, যার মধ্যে ২টি বিদেশি।
মুম্বই ইন্ডিয়ান্স: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, আল্লা গজনফার, অথর্ব আনকোলেকার, কেশব মহারাজ, ড্যানিশ মালেওয়ার, ময়ঙ্ক মারকাণ্ডে, ময়ঙ্ক রাওয়াত এবং মহম্মদ ইজহার। অবশিষ্ট বাজেট ৩২.৬০ কোটি টাকা। স্লট ৯টি, যার মধ্যে ২টি বিদেশি।
দিল্লি ক্যাপিটালস: মিচেল স্টার্ক, নীতীশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিসঙ্কা, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারেখ, দুষ্মন্ত চামিরা, রেহান আহমেদ, অজয় মণ্ডল, টি নটরাজন (ট্রেড) এবং কুলদীপ যাদব (ট্রেড)। অবশিষ্ট বাজেট ৩৯.৫০ কোটি টাকা। স্লট ৯টি, যার মধ্যে ৪টি বিদেশি।
লখনউ সুপার জায়ান্টস: আভেশ খান, ম্যাথু ব্রিৎজকে, আনরিখ নখিয়া, জর্জ লিন্ডে, ওয়ানিন্দু হাসারঙ্গা, নমন তিওয়ারি, আর্শিন কুলকার্নি, ঋষভ পন্থ (ট্রেড), মহম্মদ শামি (ট্রেড) এবং এম সিদ্ধার্থ (ট্রেড)। অবশিষ্ট বাজেট ৪৭.৪৫ কোটি টাকা। স্লট ৭টি, যার মধ্যে ৩টি বিদেশি।
পাঞ্জাব কিংস: নেহাল ওয়াধেরা, লকি ফার্গুসন, মিচেল ওয়েন, পাইলা অবিনাশ, প্রবীণ দুবে, বিশাল নিশাদ এবং অর্শদীপ সিং। অবশিষ্ট বাজেট ১৮.৬ কোটি টাকা। স্লট ৬টি, যার মধ্যে ২টি বিদেশি।
রাজস্থান রয়্যালস: শিমরন হেটমায়ার, নান্দ্রে বার্গার, অ্যাডাম মিলনে, কোয়ানা মাফাকা, তুষার দেশপাণ্ডে, কুলদীপ সেন, যুধবীর সিং, ভিগনেশ পুথুর, রবি সিং এবং স্যাম কারান (ট্রেড)। অবশিষ্ট বাজেট ২৭.০৫ কোটি টাকা। স্লট ৬টি, যার মধ্যে ৩টি বিদেশি।
সানরাইজার্স হায়দরাবাদ: ট্র্যাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, দিশান মাদুশঙ্কা, ওঙ্কার টারমালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়েৎজি, ডেভিড পেইন, হর্ষল প্যাটেল (ট্রেড), জিশান আনসারি (ট্রেড), লিয়াম লিভিংস্টোন (ট্রেড) এবং জ্যাক এডওয়ার্ডস (ট্রেড)। অবশিষ্ট বাজেট ৪০.১৫ কোটি টাকা। স্লট ৭টি, যার মধ্যে ৩টি বিদেশি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: জ্যাকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, সাত্ত্বিক দেশওয়াল এবং বিহান মালহোত্রা। অবশিষ্ট বাজেট ১৪.১৫ কোটি টাকা। স্লট ৫টি, যার মধ্যে ১টি বিদেশি।
গুজরাট টাইটান্স: ইশান্ত শর্মা, লুক উড, কুলবন্ত খেজরোলিয়া, শাহরুখ খান এবং কনর এস্টারহুইজেন। অবশিষ্ট বাজেট ৮.৭৫ কোটি টাকা। স্লট ৩টি, যার মধ্যে ২টি বিদেশি।
এবারের রিটেনশন তালিকায় একাধিক বড় নাম বাদ পড়ায় আসন্ন নিলাম ঘিরে উত্তেজনা আরও বাড়ল। বিশেষ করে কেকেআরের হাতে থাকা ৪১.৬৫ কোটি টাকা এবং লখনউয়ের ৪৭.৪৫ কোটি টাকার বাজেট নিলামে দলগুলির কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।