প্রথম পাতা খবর কলকাতায় ১৭ ডিগ্রিতে নামল পারদ, শীতের আমেজের মাঝেই বৃষ্টির আশঙ্কা

কলকাতায় ১৭ ডিগ্রিতে নামল পারদ, শীতের আমেজের মাঝেই বৃষ্টির আশঙ্কা

15 views
A+A-
Reset

টানা বৃষ্টির পর আবহাওয়ায় ধীরে ধীরে বদল এসেছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। তিলোত্তমার তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে শীতের এই আমেজের মাঝেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ হতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে রাজ্যে বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আগামী দু’দিন তাপমাত্রায় বড় পরিবর্তন নয়

উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমেছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে রয়েছে।

আগামী দু’দিন তাপমাত্রার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় সামান্য বাড়তে পারে পারদ।

উত্তরবঙ্গে কুয়াশা, দার্জিলিংয়ে ৫ ডিগ্রি

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকালে কুয়াশার দাপট দেখা যাচ্ছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে সান্দাকফুতে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রিতে পৌঁছেছে। ফলে পাহাড়ে শীতের আমেজ আরও জোরালো হয়েছে। পর্যটকদের মধ্যে শীত উপভোগের আনন্দও বাড়ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.