Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
"কলাশ্রী ডান্স অ্যাকাডেমি" র বার্ষিক অনুষ্ঠান - NewsOnly24

“কলাশ্রী ডান্স অ্যাকাডেমি” র বার্ষিক অনুষ্ঠান

সাধনা দাস বসু

কলাশ্রী ডান্স অ্যাকাডেমি-র দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল জ্ঞান মঞ্চে। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল ভরতনাট্যম ও ওড়িশি নৃত্য পরিবেশন। ভরতনাট্যমে উপাসনা বসু মল্লিক- এর উপস্থাপনা অষ্টপদী। পরবর্তী পর্যায়ে ছোটদের রঙীন উপস্থাপনা ‘ঠাকুরদাদার ছুটি’ অবলম্বনে রবীন্দ্র নৃত্য।

সর্বশেষ নিবেদন ছিল রবীন্দ্র নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’। চণ্ডালিকায় মায়ার চরিত্রে বিশিষ্ট নৃত্য শিল্পী সাধনা ভট্টাচার্য্য ও আনন্দের চরিত্রে শুভম চক্রবর্তীর নাচ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে গুণীজনদের সম্মান জানানো হয়।

উল্লেখ্য , কলাশ্রী ডান্স অ্যাকাডেমির পথ চলা শুরু হয় ২০১৬ সালে উপাসনা বসু মল্লিক এর হাত ধরে। প্রধানত এটি ভরতনাট্যম নৃত্য প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের উদ্দেশে উপাসনা বসু মল্লিক বলেন , যে কোনো শিল্পের ক্ষেত্রেই সঠিক শিক্ষাগ্ৰহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে ভালো করে শিখে তারপর অনুষ্ঠান করার কথা ভাবা উচিত।

Related posts

টলিউডে শোক, ঘুমের মধ্যেই প্রয়াণ বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরীর

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের