প্রথম পাতা বিনোদন ‘দেবী চৌধুরানী’র মুক্তি নিয়ে ধোঁয়াশা, পরিচালক বললেন “খুব শীঘ্রই ঘোষণা”

‘দেবী চৌধুরানী’র মুক্তি নিয়ে ধোঁয়াশা, পরিচালক বললেন “খুব শীঘ্রই ঘোষণা”

592 views
A+A-
Reset

প্রথমে ঘোষণা হয়েছিল ১ মে মুক্তি পাচ্ছে ‘দেবী চৌধুরানী’। কিন্তু দিন যত এগিয়েছে, ততই চুপচাপ হয়ে গিয়েছে টিম। ফলে শুরু হয়েছে গুঞ্জন—আসলে কি পিছিয়ে গেল ছবির মুক্তি?

পরিচালক শুভ্রজিৎ মিত্র সম্প্রতি ফেসবুক লাইভে এসে জানিয়ে দেন, মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এ ছাড়াও সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, “এটা অন্য মাপের ছবি। প্রচার ঠিকঠাক না হলে সুবিচার হবে না। তাই একটু সময় নিয়ে ঠিক পরিকল্পনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গুজব ছড়ানো বন্ধ হোক।”

আলোচনায় বিরক্ত শুভ্রজিৎ আরও বলেন, বাঙালি আসলে কাঁকড়ার জাত। কারও উন্নতি সহ্য করতে পারে না। তাই এই সব আলোচনা করছে।

এই ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে একেবারে অন্য রূপে। পাশাপাশি আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও, যাঁর উপস্থিতি ঘিরে দর্শকের কৌতূহল তুঙ্গে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.