Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাহুলের মৃত্যুর বিচার চেয়ে FIR, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সরব টলিউড তারকারা - NewsOnly24

রাহুলের মৃত্যুর বিচার চেয়ে FIR, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সরব টলিউড তারকারা

তালসারিতে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল টলিউড। ঘটনার তদন্ত ও বিচার চেয়ে অবশেষে আইনি পথে হাঁটল আর্টিস্ট ফোরাম।

শনিবার দুপুর আড়াইটে নাগাদ রিজেন্ট পার্ক থানার সামনে জড়ো হন একাধিক তারকা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ আরও অনেকে। তাঁদের সঙ্গে ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

অভিযোগ, প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে FIR দায়ের করা হবে। এই সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি নোটিস পাঠানো হয়েছিল, তবে সন্তোষজনক জবাব না মেলায় এই পদক্ষেপ বলে জানা গেছে।

গত ২৯ মার্চ তালসারি সমুদ্র সৈকতে ‘ভোলবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শুটিংয়ের জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।

এই ঘটনাকে কেন্দ্র করে টলিউডে ক্ষোভ বাড়ছে। অভিনেতার অকালমৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে—শুটিংয়ের নিরাপত্তা কতটা ছিল, কেন প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি, এবং দুর্ঘটনার সময় যথাযথ ব্যবস্থা ছিল কি না—এসব নিয়েই সরব শিল্পী মহল।

এই প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমরাও ভেঙে পড়েছি। কী হয়েছিল, তার উত্তর আমরা সবাই খুঁজছি। আইনি পরামর্শ নিয়েই এগোনো হচ্ছে। সহজ যেন বড় হয়ে জানতে পারে, তার বাবার সঙ্গে ঠিক কী ঘটেছিল।”

এদিকে, রাহুলের স্মৃতিতে শনিবার বিকেল ৪টে নাগাদ একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। আর্টিস্ট ফোরামের এই উদ্যোগ ঘিরেও নানা প্রশ্ন উঠলেও, সংগঠনের তরফে জানানো হয়েছে—ন্যায়বিচারের দাবিতেই এই প্রতিবাদ। রাহুলের মৃত্যুর ঘটনায় এখন চোখ তদন্তের দিকে। এই FIR-এর পর তদন্তে নতুন মোড় আসবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related posts

রাহুলের মৃত্যুর ৩ দিন পর মুখ খুলল প্রযোজনা সংস্থা, লীনা গঙ্গোপাধ্যায়ের বড় সিদ্ধান্ত

অনুমতি ছাড়াই শুটিং চলছিল দাবি ওড়িশা পুলিশ, অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দিঘা থানা

প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন জলে