Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
টলিউডে চালু ‘উত্তম সুবিধা কার্ড’, শিল্পীদের জন্য স্বাস্থ্য পরিষেবায় বিশেষ সুবিধা - NewsOnly24

টলিউডে চালু ‘উত্তম সুবিধা কার্ড’, শিল্পীদের জন্য স্বাস্থ্য পরিষেবায় বিশেষ সুবিধা

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রাখল নতুন কমিটি। মহানায়ক Uttam Kumar-এর জন্মশতবর্ষ উপলক্ষে টলিউডে চালু হল ‘উত্তম সুবিধা কার্ড’। এই কার্ডের মাধ্যমে শিল্পী ও কলাকুশলীদের জন্য বিশেষ স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার আনুষ্ঠানিক ভাবে এই পরিষেবার সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, শান্তিলাল মুখোপাধ্যায়,আবীর চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, কুশল চক্রবর্তী, লাবনী সরকার-সহ ফোরামের একাধিক সদস্য। শহরের বাইরে থাকলেও ভিডিও কলে অনুষ্ঠানে যোগ দেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

কী সুবিধা মিলবে?

ফোরাম একটি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সেই সংস্থার তরফে আর্টিস্ট ফোরামকে ৩০ হাজার টাকার চেকও তুলে দেওয়া হয়।

‘উত্তম সুবিধা কার্ড’-এর মাধ্যমে শিল্পীরা ওষুধ কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর বিনামূল্যে রক্তপরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

ফোরাম সূত্রে খবর, ধাপে ধাপে সমস্ত সদস্যের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। ততদিন পর্যন্ত আর্টিস্ট ফোরামের পরিচয়পত্র দেখিয়েই সদস্যরা এই সুবিধা নিতে পারবেন।

প্রবীণ শিল্পীদের জন্য বড় স্বস্তি ফোরামের কর্তাদের মতে, বর্তমান সময়ে চিকিৎসা এবং ওষুধের খরচ যেভাবে বাড়ছে, তাতে শিল্পীদের অনেকটাই স্বস্তি মিলবে। বিশেষ করে প্রবীণ শিল্পীরা, যাঁরা এখন নিয়মিত কাজ করতে পারেন না কিন্তু চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাঁরা এই উদ্যোগে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

Related posts

যৌথভাবে উদযাপিত হল ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’ – এর ঝলক প্রকাশ, আর ‘কাকাবাবু’-র ১০০ দিনের সাফল্য

ভোটের আগের দিনই ইডি দপ্তরে নুসরত, ফ্ল্যাট দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে ইতি এক যুগের