Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নতুন ভাবনার গান এবং বাংলায় ও ও টি টি প্লাটফর্ম - NewsOnly24

নতুন ভাবনার গান এবং বাংলায় ও ও টি টি প্লাটফর্ম

সাধনা দাস বসু : ১৫ই আগস্টের ভাবনা নিয়ে অভিজিৎ পাল তৈরি করে ফেলেছেন তাঁর নতুন গান- “এদেশ আমার জন্মভূমি”। নিজের লেখা গানের সঙ্গে মিশিয়েছেন দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা “ধন ধান্য পুষ্পভরা” র শেষের কয়েকটি লাইন। অভিনব কিছু করার চিন্তা ভাবনা থেকেই অভিজিতের এই গানে রয়েছে চমক। গানটি একই সঙ্গে ছ’টি ভাষায় গাওয়া হয়েছে – বাংলা , অসমিয়া , মালায়ালম , তামিল , তেলগু ও নেপালি।

” এ দেশ আমার জন্মভূমি” তে গলা মিলিয়েছেন , ঊষা উথুপ , রূপঙ্কর বাগচী , গৌরব সরকার , গুরজিৎ সিং , জ্যোতি শর্মা ( অসমিয়া ) , নিম্মি প্রিয়া ( মালয়ালম ) , অরূপ চৌধুরী ( তামিল ) মহেশ ধীরা ( তেলেগু ) এবং আরমান লামা ( নেপালি )।

আরও পড়ুন: ডিসেম্বরেই সাত পাকে বাধা পড়তে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

এই গানের হাত ধরে প্রথমবার বাংলায় আত্মপ্রকাশ করতে চলেছে এক বিশেষ OTT প্লাটফর্ম – FMD। যেখানে বিশেষ করে বাংলা গান , নাটক ও সিনেমা সর্বভারতীয় ভাবে মুক্তি পাবে। ৫ আগস্ট কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই গানের পোস্টার প্রকাশ হলো।
সেই সঙ্গে ঘোষণা করা হলো OTT প্লাটফর্ম এর নাম।

Related posts

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী