Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বজ্রপাত নয়, জম্মু ও কাশ্মীরে সেনার গাড়িতে গ্রেনেড হামলা! মৃত ৫ জওয়ান - NewsOnly24

বজ্রপাত নয়, জম্মু ও কাশ্মীরে সেনার গাড়িতে গ্রেনেড হামলা! মৃত ৫ জওয়ান

শ্রীনগর: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরের পুঞ্চে সেনাবাহিনীর একটি গাড়িতে সন্ত্রাসবাদী হামলায় পাঁচ সেনা নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন।

প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছিল, বজ্রপাতের জেরে গাড়িতে আগুন ধরে গিয়েছিল। তবে পরে জানা যায়, বজ্রপাত নয়স সেনার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল শক্তিশালী গ্রেনেড। যার জেরে গাড়িতে আগুন লেগে যায়।

সেনা বাহিনীর তরফে বিবৃতি জারি করে জানানো হল যে দুর্ঘটনা নয়, নাশকতামূলক হামলা চালানো হয়েছে। পুঞ্চের মান্ধার এলাকায় সেনার গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। বিস্ফোরণের জেরে গাড়িতে আগুন ধরে যায়, বিস্ফোরণের আঘাতে ও অগ্নিদ্বগ্ধ হয়ে পাঁচ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, ভীমবার গলি এলাকার কাছে বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ জঙ্গিরা গাড়িটিতে গ্রেনেড হামলা চালায়, যে কারণে তাতে আগুন ধরে যায়।

Related posts

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, ১ জুন থেকে আবেদন শুরু! কারা পাবেন মাসে ৩ হাজার টাকা, কারা বাদ?

সব সাংগঠনিক পদ ছাড়লেন কাকলি, দুর্নীতি ও আই-প্যাক নিয়ে বিস্ফোরক চিঠিতে তোপ তৃণমূল সাংসদের

ফের আলাদা হচ্ছে স্কুল ও উচ্চশিক্ষা দপ্তর, দুই পূর্ণমন্ত্রীর হাতে দায়িত্ব দিতে চলেছে রাজ্য সরকার