Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আরজি কর মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফা, সরকারকে দ্রুত পদক্ষেপের আর্জি - NewsOnly24

আরজি কর মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফা, সরকারকে দ্রুত পদক্ষেপের আর্জি

কলকাতা: মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে তাঁরা এই ইস্তফা জানান। চিঠিতে সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, জুনিয়র চিকিৎসকদের দাবিদাওয়ার সমর্থনে এবং সরকারের তরফে দ্রুত পদক্ষেপের আশায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রের খবর, শুধু আরজি করই নয়, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরাও শীঘ্রই পথে নামতে পারেন। যদিও এই ইস্তফা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। অনেকেই মনে করছেন, এটি মূলত প্রতীকী প্রতিবাদের একটি ধরণ, যা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে তৈরি হয়েছে। তবে এত সংখ্যক চিকিৎসক একসঙ্গে ইস্তফা দিলে হাসপাতালের পরিষেবা কতটা ব্যাহত হবে, তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।

জানা গিয়েছে, এ হেন পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে এ বার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব মনোজ পন্থ। বৈঠকে থাকতে পারেন স্বাস্থ্যসচিবও।

Related posts

মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে ফের বিরোধীদের উদ্যোগ, রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা

২৭ লক্ষ আবেদন, নিষ্পত্তি মাত্র ১৩৯! এসআইআর ইস্যুতে হাই কোর্টে যাওয়ার পথ খুলে দিল সুপ্রিম কোর্ট

ভোটে রেকর্ড গড়ল বাংলা! স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদানের দাবি নির্বাচন কমিশনের