Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ থেকে বাড়ল আমূল এবং মাদার ডেয়ারির দুধের দাম - NewsOnly24

আজ থেকে বাড়ল আমূল এবং মাদার ডেয়ারির দুধের দাম

মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল মধ্যবিত্ত। এর মধ্যেই আজ থেকে বাড়ল দুধের দাম। লিটার প্রতি ২ টাকা করে দুধের দাম বাড়িয়েছে আমুল এবং মাদার ডেয়ারি। ৬ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার দুধের দাম বাড়াল দুই সংস্থাই। আহমেদাবাদ, দিল্লি এনসিআর, মুম্বই সহ পশ্চিমবঙ্গে বাড়ল দুধের দাম।

দুধের উৎপাদন এবং সংগ্রহ খরচ বৃদ্ধির কারণে ২ টাকা প্রতি লিটার দাম বাড়ছে বলে জানিয়েছে উৎপাদনকারী সংস্থা। গুজরাট কো-অপরেটিভ মিল্ক মার্কেটিং সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ফুল ক্রিম দুধের দাম বুধবার থেকে প্রতি লিটারে ৫৯ টাকা থেকে বেড়ে হবে ৬১ টাকা। টোনড দুধের দাম বেড়ে হবে ৫১ টাকা আর ডাবল টোনড দুধের দাম হবে ৪৫ টাকা প্রতি লিটার। গরুর দুধের হবে দাম লিটার প্রতি ৫৩ টাকা। তবে দুধের মূল্যবৃদ্ধিতে খুব একটা প্রভাব তাঁদের ব্যবসার উপর পড়বে না বলে জানিয়েছেন সেই সংস্থার ডিস্ট্রিবিউটররা।

আরও পড়ুন :

মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা যাত্রীবাহী ট্রেনের, আহত ৫০

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যে ‘গর্বিত’ মমতা বন্দ্যোপাধ্যায়

এক ঝলকে নীতীশ-তেজস্বীর মন্ত্রিসভা দেখে নেওয়া যাক

নয়া মন্ত্রিসভায় তেজস্বীকেই বেশি পদ ছাড়লেন নীতীশ

Related posts

মাঘের বিদায়বেলায় ‘বাঘের’ দাপট! ফেব্রুয়ারির শেষেও কাঁপবে বাংলা, কুয়াশা কাটিয়ে ফিরছে কনকনে ঠান্ডা

বাজেটে আশাকর্মীদের ভাতা বৃদ্ধি ও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন, খুশির হাওয়া কর্মী মহলে

পশ্চিমবঙ্গে একক লড়াইয়ের সিদ্ধান্ত কংগ্রেসের: ২৯৪ আসনেই প্রার্থী দিচ্ছে এআইসিসি, ভেস্তে গেল জোটের জল্পনা