Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
একাদশ-দ্বাদশে ওএমআর শিট প্রকাশ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল - NewsOnly24

একাদশ-দ্বাদশে ওএমআর শিট প্রকাশ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল

কলকাতা: একাদশ-দ্বাদশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল। ববিতা সরকার মামলায় ওএমআর শিট প্রকাশের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

চাকরিপ্রার্থী ববিতা সরকারের আর্জিতে সায় দিয়ে ২০১৬ সালের একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষার প্যানেলে থাকা সাড়ে ৫ হাজার জনের উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সেই রায়কে চ্যালেঞ্জ করে দায়ের মামলায় ওএমআরসিট প্রকাশ না করার আর্জি খারিজ করল ডিভিশন বেঞ্চ। সেই রায় বহাল রাখল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

তবে কমিশনের আবেদন মেনে উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট প্রকাশের সময়সীমা বাড়াল ডিভিশন বেঞ্চ। এসএসসি-র আবেদনে ২১ জুলাইয়ের পরিবর্তে উত্তরপত্র প্রকাশের জন্য সময়সীমা বাড়িয়ে ২৮ জুলাই করা হয়েছে।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি