প্রথম পাতা খবর ভোটের আগে কড়া পদক্ষেপ: সিভিক-গ্রিন-ভিলেজ পুলিশকে রিজার্ভ লাইনে পাঠানোর নির্দেশ

ভোটের আগে কড়া পদক্ষেপ: সিভিক-গ্রিন-ভিলেজ পুলিশকে রিজার্ভ লাইনে পাঠানোর নির্দেশ

9 views
A+A-
Reset

ভোটের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের ভোটের অন্তত তিন দিন আগে থেকেই রিজার্ভ লাইনে পাঠাতে হবে। অর্থাৎ, ভোটের আগে থেকেই তাঁদের সক্রিয় নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে রাখা হবে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের নির্দিষ্ট দিনে রিজার্ভ লাইনে রিপোর্ট করতে হবে এবং সেই সময়কালে তাঁদের কোনও নির্বাচনী কাজে নিযুক্ত করা যাবে না। শুধুমাত্র নন-ইলেকশন ডিউটিতে তাঁদের ব্যবহার করা যাবে। নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

এছাড়া আরও জানানো হয়েছে, ভোটের দিন এই কর্মীরা সাধারণ পোশাকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ইউনিফর্ম পরে ভোট দিতে পারবেন না তাঁরা। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু রাখতে এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি এবং প্রতিটি জেলার পুলিশ কমিশনার ও সুপারদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল, সিভিক, গ্রিন বা স্টুডেন্ট পুলিশদের নির্বাচন সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে না। ২০২১ ও ২০২৪ সালের অভিজ্ঞতার ভিত্তিতেই এবার আরও কড়া নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোট ঘিরে অতীতের অভিযোগ মাথায় রেখেই এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.