Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দার্জিলিংয়ের মোমো বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

দার্জিলিংয়ের মোমো বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের শেষ দিন। অন্যান্য দিনের মতোই এদিনও নিয়ম করে সাত সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাতঃভ্রমনে বেরিয়ে পড়েন।

দার্জিলিংয়ের অলিগলি ঘুরে হাজির হয়ে যান পাহাড়ি রাস্তার এক বাঁকে, যেখানে দু’জন মহিলাকে দেখা জয় তাঁরা মোমো বানাচ্ছেন। ওই দুই পাহাড়ি মহিলার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মোমো তৈরি করা দেখেন মুখ্যমন্ত্রী।

এরপর সোজা এগিয়ে যান ওই মহিলাদের কাছে। এবং সকলকে অবাক করে নিজে হাতেই মোমো তৈরি করেন মুখ্যমন্ত্রী। যা দেখে উচ্ছ্বসিত স্বনির্ভর গোষ্ঠীর ওই সদস্যরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকেই মন্তব্য করেন, যে রাঁধে, সে যে চুলও বাঁধে, সেটাই আরও একবার প্রমাণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related posts

বাড়ছে গরম! শনিবারও দক্ষিণের ৫জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

প্রচারে বাধা দিতেই তৃণমূল নেতাদের বাড়িতে আয়কর হানা,তোপ মমতার

মহিলা সংরক্ষণে জোর কেন্দ্রের, কিন্তু বিধানসভায় প্রার্থী তালিকায় পিছিয়ে বিজেপি