Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আপাতত খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, ক্লাস হবে অনলাইনেই - NewsOnly24

আপাতত খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, ক্লাস হবে অনলাইনেই

ওয়েবডেস্ক :  ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলির নবম থেকে দ্বাদশ শ্রেনির ক্লাস চালু হচ্ছে। কিন্তু এখনই কলেজ বিশ্ববিদ্যালয়গুলি খোলা হচ্ছে না। বুধবার রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  মার্চ পর্যন্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। তারপরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। বন্ধ থাকছে হস্টেলও।

কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও পড়তে আসেন পড়ুয়ারা। করানো পরিস্থিতিতে তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে হস্টেলও খোলা হচ্ছে না।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরে এক সাংবাদিক বৈঠক করে জানান, ক্লাস চলবে অনলাইনেই। এমনকী সেমিস্টারও পরীক্ষাও নেওয়া হবে ডিজিটাল মাধ্যমে। গবেষণার জন্য পড়ুয়া ও গবেষকদের জন্য ল্যাবরেটরি খোলা হতে পারে। তবে তা খোলা হবে আবেদনের নিরিখে। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাব খোলার জন্য আবেদন জানাতে হবে গবেষকদের। তার ভিত্তিতে কবে থেকে ল্যাব খোলা হবে।

Related posts

ব্রিগেডের মোদীর সভায় মতুয়াদের জন্য শুধুই হাতাশা, ধর্ম মহামেলায় যোগ দেওয়া নিয়ে সংশয়

‘এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি?’ ব্রিগেডে মোদির সভার আগে গিরিশ পার্কে অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ

নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ মমতার, ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ জানালেন মুখ্যমন্ত্রী