Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সরাসরি প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় 'মোকা' নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন - NewsOnly24

সরাসরি প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন

ক্রমশ শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’। রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ঘণ্টায় ২১০ কিলোমিটার। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূলে। সরাসরি প্রভাব না পড়লেও সতর্ক রয়েছে পশ্চিমবঙ্গ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড় মোকা আঘাত হানতে চলেছ বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। সেই কারণেই ওই দুই দেশে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। এখনও পর্যন্ত কক্সবাজার থেকে প্রায় ২ লক্ষ, চট্টগ্রাম থেকে ১ লক্ষ লোককে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।

সরাসরি প্রভাব না পড়লেও সতর্ক রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মোকার প্রভাবে জলস্তর বাড়তে পারে, উত্তাল হতে পারে সমুদ্র। তাই স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য আগেভাগেই সতর্কতা জারি করেছে দিঘা প্রশাসন। রবিবার এবং সোমবার সমুদ্রস্নানে সম্পূর্ণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা রয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। রবিবার উপকূলে মেঘলা আকাশ হালকা বাতাস এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়।

Related posts

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে মমতা, সোমবার বড় মিছিলের ডাক