Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কোভিড: সারা দেশে নতুন করে আক্রান্ত ১ লক্ষ ৪১ হাজার! - NewsOnly24

কোভিড: সারা দেশে নতুন করে আক্রান্ত ১ লক্ষ ৪১ হাজার!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে মোট এক লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, সারা দেশে দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ২১ শতাংশেরও বেশি। এছাড়াও দৈনিক সংক্রমণের হার ৯.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৯৭.৫ শতাংশ।

বর্তমানে সারা দেশে সক্রিয় কোভিড আক্রান্ত মোট চার লক্ষ ৭২ হাজার ১৬৯ জন। এবং এখনও পর্যন্ত দেশের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ২৪ ঘন্টায় আক্রান্ত মোট ৪০ হাজার ৯২৫ জন।

এছাড়াও সারা দেশে সব থেকে বেশি আক্রান্ত হওয়া পাঁচটি রাজ্যের মধ্যে ঠিক দ্বিতীয় স্থানেই রয়েছে আমাদের বাংলার স্থান অর্থাৎ পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলায় একদিনে আক্রান্ত মোট ১৮ হাজার ২৩১ জন। এছাড়াও বাংলার ঠিক পেছনেই রয়েছে যথাক্রমে দিল্লি, তামিলনাড়ু এবং কর্নাটক।

Related posts

ভোটের আগে বাংলায় নতুন রাজ্যপাল আর এন রবি, অতিরিক্ত দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা আধিকারিক

রাজ্যসভা ভোট: বিধানসভায় মনোনয়ন জমা তৃণমূলের চার প্রার্থী ও বিজেপির রাহুল সিনহার

ভোটার তালিকা বিতর্কে উত্তাল সিইও দপ্তর, পূর্ণাঙ্গ তালিকার দাবিতে অবস্থানে বাম নেতৃত্ব