Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নারী নির্যাতনের তদন্তে নয়া কমিটিতে দময়ন্তী সেন, ফিরলেন পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তকারী অফিসার - NewsOnly24

নারী নির্যাতনের তদন্তে নয়া কমিটিতে দময়ন্তী সেন, ফিরলেন পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তকারী অফিসার

রাজ্যে নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার তদন্তে নতুন কমিটি গঠন করল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি কাজ করবে। তদন্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে আইপিএস আধিকারিক দময়ন্তী সেনকে।

মুখ্যমন্ত্রী দাবি করেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে সন্দেশখালি, কসবা, বগটুই-সহ একাধিক এলাকায় মহিলা ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই সব অভিযোগের তদন্তেই এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ জুন থেকে কমিটির কাজ শুরু হওয়ার কথা। তার আগে বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহের কাজ করবেন তদন্তকারীরা।

২০১২ সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার তদন্ত করে আলোচনায় এসেছিলেন দময়ন্তী সেন। নাইটক্লাব থেকে বেরিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন সুজেট জর্ডন। সেই মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দময়ন্তী। তবে এরপর দীর্ঘদিন তাঁকে বড় কোনও মামলার তদন্তে বিশেষভাবে দেখা যায়নি।

১৯৯৬ ব্যাচের আইপিএস দময়ন্তী সেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হন। তিনিই প্রথম মহিলা হিসেবে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম) পদে দায়িত্ব সামলান। পরে স্পেশাল কমিশনার হিসেবেও কাজ করেন।

২০২২ সালে কলকাতা হাই কোর্ট রাজ্যের চারটি ধর্ষণ মামলার তদন্তে যে বিশেষ কমিটি গঠন করেছিল, সেখানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন দময়ন্তী। রসিকা জৈন মৃত্যুরহস্যের তদন্তভারও তাঁর হাতে দেওয়া হয়েছিল। ২০২৩ সালে তাঁকে কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশের এডিজি (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। বর্তমানে তিনি এডিজি আইজিপি পদমর্যাদায় কর্মরত।

এবার রাজ্যে নারী নির্যাতনের একাধিক বহুচর্চিত মামলার তদন্তে ফের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দময়ন্তী সেনকে।

Related posts

কৃতী পড়ুয়াদের সংবর্ধনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, চালু হবে ‘বিবেকানন্দ মেরিটস স্কলারশিপ যোজনা’

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অনুমোদন অন্নপূর্ণা যোজনায়, আলোচনা হল না ডিএ নিয়ে

পুনর্নির্বাচনের আগে গ্রেপ্তারির আশঙ্কায় হাই কোর্টে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, চাইলেন রক্ষাকবচ