Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কৃতী পড়ুয়াদের সংবর্ধনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, চালু হবে ‘বিবেকানন্দ মেরিটস স্কলারশিপ যোজনা’ - NewsOnly24

কৃতী পড়ুয়াদের সংবর্ধনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, চালু হবে ‘বিবেকানন্দ মেরিটস স্কলারশিপ যোজনা’

পশ্চিমবঙ্গে মেধার কোনও অভাব নেই। আমেরিকা ও ইউরোপের প্রথম সারির বহু শিক্ষাপ্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গের পড়ুয়ারাই নেতৃত্ব দিচ্ছেন। তবে সেই মেধা যাতে রাজ্যেই থেকে কাজ করে, সেই আহ্বানই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

রাজ্য স্কুলশিক্ষা দফতরের উদ্যোগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা বোর্ড এবং কেন্দ্রীয় বোর্ডের (সিবিএসই ও আইসিএসই) কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষাই মানুষকে স্বাবলম্বী করে তোলে।

উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া আদৃত পালের সঙ্গে ফল প্রকাশের পর ভিডিয়ো কলে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তখনই তিনি কৃতীদের সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছিলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, রাজ্যে চালু করা হবে ‘বিবেকানন্দ মেরিটস স্কলারশিপ যোজনা’। পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারীশিক্ষা ভাবনা এবং সর্বপল্লী রাধাকৃষ্ণণের শিক্ষাদর্শনের কথাও তুলে ধরেন তিনি। পড়ুয়াদের উদ্দেশে তাঁর পরামর্শ, প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বক্তৃতা ও আলাপচারিতা নিয়মিত শোনা উচিত।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উদ্দেশেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অতিরিক্ত অর্থ গ্রহণের ফলে যাতে সাধারণ পরিবারের সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে হবে। পড়ুয়াদের মূল্যায়নের ক্ষেত্রেও আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি।

Related posts

নারী নির্যাতনের তদন্তে নয়া কমিটিতে দময়ন্তী সেন, ফিরলেন পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তকারী অফিসার

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অনুমোদন অন্নপূর্ণা যোজনায়, আলোচনা হল না ডিএ নিয়ে

পুনর্নির্বাচনের আগে গ্রেপ্তারির আশঙ্কায় হাই কোর্টে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, চাইলেন রক্ষাকবচ