Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুল গান্ধীকে তলব করল ইডি - NewsOnly24

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুল গান্ধীকে তলব করল ইডি

সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে তলব করল কেন্দীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী ৮ জুন আগে তদন্তকারীদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে মা-ছেলেকে।

অভিযোগ, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি অধিগ্রহণের সময় ঘুরপথে সামান্য টাকার বিনিময়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গিয়েছে গান্ধী পরিবার। সেই সঙ্গে কংগ্রেসের দলীয় তহবিলের টাকাও ঘুরপথে গান্ধীদের অ্যাকাউন্টে ঢুকেছে।

৮ জুন সোনিয়া গান্ধী ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। রাহুল গান্ধী এখন বিদেশে রয়েছেন বলে ৮ জুন হাজিরা দিতে পারবেন না। তাঁর তরফে ইডির কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর।

Related posts

দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন

লুঙ্গি পরে ভোটে বাধা! গাইঘাটার বৃদ্ধের বাড়িতে মিষ্টি-লুঙ্গি নিয়ে পৌঁছল তৃণমূল

‘আবার ব্যালট পেপার আসতে পারে’! এজেন্টদের সতর্ক করতে ফের ক্ষুদিরামে কুণাল-শশী