Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৭২ জন যাত্রী নিয়ে নেপালে ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ৪০ - NewsOnly24

৭২ জন যাত্রী নিয়ে নেপালে ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ৪০

কাঠমান্ডু: নেপালের পোখরাতে রবিবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ৭২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। ইয়েতি এয়ারলাইন্সের ওই বিমান নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। আসার পথে পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে তা ভেঙে পড়েছে বলে জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা।

পোখরা বিমানবন্দরে অবতরণের সময় পুরাতন বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝখানে সেতি নদীর তীরে ভেঙে পড়ে বিমানটি। রিপাবলিকা পত্রিকার খবরে বলা হয়েছে, মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন ওই বিমানে।

উদ্ধার অভিযান চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। বিমানটি ভেঙে পড়ার খবর পেয়ে জরুরি বৈঠকে বসেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল।

নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি (CAAN)-র তথ্য অনুসারে, ইয়েতি এয়ারলাইন্সের 9N-ANC ATR-72 বিমানটি কাঠমান্ডু থেকে সকাল সাড়ে ১০টায় আকাশে উড়েছিল। প্রাথমিক ভাবে ধারণা, খারাপ আবহাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়।

Related posts

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের