Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ থেকে বাড়ির বাইরে পা রাখলে লাগবে ই-পাস - NewsOnly24

আজ থেকে বাড়ির বাইরে পা রাখলে লাগবে ই-পাস

কলকাতা: করোনা মোকাবিলায় আগামী দু-সপ্তাহের জন্য রাজ্যে আরও কড়া বিধি পালনের কথা ঘোষণা করল সরকার। আজ রবিবার সকাল ৬টা থেকে ফের একবার লকডাউন জারি হতে চলেছে গোটা রাজ্যে। এই অবস্থায় জরুরি পরিস্থিতি ছাড়া ঘর থেকে বেরনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যদিও জরুরি পরিষেবা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে। এই পরিস্থিতিতে ঘরের বাইরে পা রাখতে গেলে ই-পাস প্রয়োজন হবে বলে এ দিন জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। গতবারের মতো এ বারও এই নিয়ম চালু হচ্ছে।


কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, ‘জরুরি পরিষেবা এবং অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত গাড়ি চলাচলের জন্য আজ কলকাতা পুলিশ ই-পাস চালু করেছে। নিজের তথ্য দিয়ে দয়া করে এই ফর্মটি ফিলআপ করুন। আপনার ই-মেল আইডিতে একটি ই-পাস পাঠানো হবে। ই-পাস সংগ্রহ করতে কলকাতা পুলিশের ওয়েবসাইটে সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করতে হবে অনলাইনে। তারপর সেখান থেকে একটি কিউআর কোড পাওয়া যাবে।

যে কোনও নাকা চেকিংয়ের ক্ষেত্রে সেই কিউআর কোড দেখালে তবেই ছাড়পত্র মিলবে। এ ছাড়াও যারা কোভিড টেস্ট করাতে যেতে চান, বা ভ্যাকসিন নিতে যেতে চান, তাদের ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ থাকছে। যাতায়াতের সময় সেই ই-পাস গাড়িতে আটকে দিতে পারেন। ‘

আরও পড়ুন: রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যু, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯,৫১১


কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্যে এই ই পাস পরিষেবা চালু হয়ে যাবে। তখন রাজ্য পুলিশের পক্ষ থেকেও একই ধরনের পাস দেওয়া হবে। এই ই-পাস সংগ্রহের জন্য কলকাতা পুলিশের passkolkatapolice.gov.in লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানেই অনলাইনে ফর্ম ফিলআপ করে ই-পাস সংগ্রহ করা যাবে।

Related posts

ভোটের আগে বাইক নিয়ে নতুন নির্দেশ হাই কোর্টের: দল বেঁধে চলাচলে নিষেধ, ব্যক্তিগত রাইডে ছাড়

গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগ-এর গাড়িতে হামলার অভিযোগ, জখম সাংসদ চিকিৎসাধীন হাসপাতালে

গোপন বৈঠক বিতর্কে তপ্ত ডায়মন্ড হারবার, হাই কোর্টে গেল তৃণমূল