Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে - NewsOnly24

বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর জগদীশপুরের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মহিলাদের পোশাকের অংশ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে সেপটিক ট্যাঙ্ক থেকেই উদ্ধার হয় কঙ্কাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়।

বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিবারের সময় আঁতকে ওঠেন শ্রমিকেরা। ট্যাঙ্কের মধ্যে দেখতে পান মহিলাদের পোশাকের অংশ। স্বাভাবিকভাবেই আতঙ্কের বশেই কাজ বন্ধের সিদ্ধান্ত নেন। এরপর মালিকের কথা শুনে ফের কাজ শুরু করেন তাঁরা। এ দিন সকালে সেপটিক ট্যাঙ্ক থেকেই উদ্ধার হয় কঙ্কাল।

জানা গিয়েছে, এই বাড়ির মালিকের নাম সঞ্জিত সরকার। বছর পাঁচেক আগে এই বাড়িটি তিনি কিনেছিলেন। যাঁদের কাছ থেকে এই বাড়িটি কেনা হয়েছিল, তাঁদের সম্পর্কে চাঞ্চল্যকর অভিযোগ এলাকার লোকজনের। স্থানীয়দের দাবি, প্রায় ১০ বছর আগে এলাকা থেকে ২ মহিলা নিখোঁজ হয়ে যান।

সে সময় ওই বাড়ির মালিকদের দিকেই ছিল সন্দেহের তির। তাঁদের মারধরও করা হয়। এর পর বাড়ি, জমি বিক্রি করে তাঁরা অন্য কোথাও চলে যান। পুলিশে ডায়েরি করেও হদিশ মেলেনি। এই কঙ্কাল ওই মহিলাদের বলেই অনুমান স্থানীয়দের।

Related posts

‘আবার ব্যালট পেপার আসতে পারে’! এজেন্টদের সতর্ক করতে ফের ক্ষুদিরামে কুণাল-শশী

মহিলা ভোটে ভর করে রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল! মনে করছেন কংগ্রেস পর্যবেক্ষক

প্রেস ফ্রিডম সূচকে আরও পিছোল ভারত, ১৫৭তম স্থানে নেমে সমালোচনার মুখে গণমাধ্যমের স্বাধীনতা