Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজীব কুমারের পরিবর্তে রাজ্যের নয়া ডিজি বিবেক সহায় - NewsOnly24

রাজীব কুমারের পরিবর্তে রাজ্যের নয়া ডিজি বিবেক সহায়

কলকাতা: সোমবার রাজ্য় পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানোর নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। তারপরেই তাঁকে সরানো হয়। আর এবার সেই পদে আনা হল বিবেক সহায়কে।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারকে সরিয়ে রাজ্যকে বিকেল ৫টার মধ্যে তিনটি নাম পাঠাতে হবে। বিকেল ৫টার আগেই ঘোষণা হল নতুন ডিজি-র নাম। রাজ্য সরকারের তরফ থেকে কার কার নাম ডিজি পদের জন্য পাঠানো হয়েছল, তা উল্লেখ করা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে। সেই তালিকায় সবার ওপরেই ছিল বিবেক সহায়ের নাম। তিনি ছিলেন হোম গার্ডের ডিজি পদে। এছাড়াও নাম ছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্য়ায় ও আইপিএস রাজেশ কুমারের। কমিশন বিবেক সহায়ের নামই শিলমোহর দেয়।

বলে রাখা ভালো, এর আগে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও কম্যান্ড্যান্ট জেনারেল (হোমগার্ডস)-এর দায়িত্বে ছিলেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়।

অন্য দিকে, নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর রাজীব কুমারকে ফের একবার তথ্যপ্রযুক্তি দফতরের সচিব পদেই ফেরত পাঠিয়েছে রাজ্য সরকার৷

Related posts

সই জাল-কাণ্ডে বিস্ফোরক মোড়, মুখ্যমন্ত্রী নাম নেওয়ার পরই ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল

৩ জুন প্রথম কিস্তির টাকা প্রদান! অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম আপলোড কী ভাবে রয়েছে বিভ্রান্তি

দক্ষিণবঙ্গে বৃষ্টির বিদায়, বাড়বে গরমের দাপট! উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা