Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান - NewsOnly24

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বহরমপুর: বৃহস্পতিবার একদিনের সফরে মুর্শিদাবাদে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটের ইরফান পাঠান। দাদা ইউসুফ পাঠান এবার লোকসভা ভোট বহরমপুরের তৃণমূল প্রার্থী। তাঁর হয়ে প্রচারেই রাজ্যে এসেছেন ইরফান।

এদিন চপার থেকে নেমেই দাদাকে জড়িয়ে ধরেন ইরফান। ভাইকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন পেশ করেন ইউসুফ। এদিন বহরমপুর লোকসভা এলাকা জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে দুই পাঠানের। প্রার্থী দাদার হয়ে রোড-শোও করছেন ইরফান।

বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী ইউসুফের মূল প্রতিপক্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে ইউসুফ কতটা সফল হতে পারবেন? জবাবে ইরফান জানালেন, দাদার প্রতি তাঁর বিশ্বাস রয়েছে। ইরফানের কথায়, “আপনারা সবাই জানেন ইউসুফ কতটা পরিশ্রমী। যেভাবে ওর প্রচারে মানুষের সাড়া দেখলাম, তাতে আমার দৃঢ় বিশ্বাস ইউসুফ জিতবেই। আমার এ-ও বিশ্বাস যে, ও খুব ভাল কাজ করবে।”

ইরফান আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, তাঁরা তা জানেন।

Related posts

গরমে হাঁসফাঁসের মধ্যেই ভোট, দক্ষিণবঙ্গে তাপদাহ সতর্কতা—উত্তরে ঝড়বৃষ্টির আশঙ্কা

ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক ভোটার তালিকা প্রকাশ, এপিক নম্বরেই মিলবে স্ট্যাটাস

ভোটের আগে বাইকে কড়া লাগাম! সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিষেধাজ্ঞা, স্পর্শকাতর এলাকায় র‍্যালি বন্ধ