Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট - NewsOnly24

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট

রাঁচি: জমি কেলেঙ্কারিতে অর্থ পাচার মামলায় সিবিআইয়ের হাতে চলতি বছর ৩১ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের ততকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজ, শুক্রবার (২৮ জুন) জামিন পেলেন তিনি।

এর আগে গত ১৩ মে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করে। তারপরেই হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। অবেশেষ পাঁচ মাস পরে মুক্তি পেতে চলেছেন তিনি।

গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। ইডির গ্রেফতারিকে বেআইনি বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টে আগেই আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনটি এখনও বিচারাধীন রয়েছে।

এদিকে, হেমন্ত সোরেনের জামিনের বিরুদ্ধেও তদন্তকারী সংস্থা ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে সূত্রের খবর। শীর্ষ আদালত সেই আবেদনে সাড়া দিলে হেমন্তের মুক্তিও আটকে যেতে পারে বলে আইনজীবীদের একাংশের মত।

Related posts

ভবানীপুরে ‘বহিরাগত’ ঢোকানোর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ—উত্তরপাড়া থেকে তোপ মমতার

দ্বিতীয় দফার ভোটে কড়া নিরাপত্তা, ২,২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী—সবচেয়ে বেশি কলকাতায়

শেষ দফার আগে জোর প্রচার, কলকাতায় কেজরিওয়াল—তেজস্বী ও সোরেনও নামছেন তৃণমূলের সমর্থনে