Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিকাশকে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের একাংশের - NewsOnly24

বিকাশকে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের একাংশের

কোর্ট চত্বরে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ একাংশ চাকরি প্রার্থীদের। ছবি: রাজীব বসু

কলকাতা: এ বার চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। মঙ্গলবার হাইকোর্ট চত্বরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

ঘটনায় প্রকাশ, এজলাসে সওয়াল করে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি। শেষ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁকে ঘিরে স্লোগানও দেয় চাকরি প্রার্থীরা। তিনি ‘চাকরি খেয়ে নিচ্ছেন’ বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বিকাশ অবশ্য কোনও প্রতিক্রিয়া না দিয়েই আদালত চত্বর থেকে বেরিয়ে যান। তিনি এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিক্ষোভকারীদের উদ্দেশে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ক্ষোভ থাকলে অন্যত্র যাও।

Related posts

বাড়ছে গরম! শনিবারও দক্ষিণের ৫জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

প্রচারে বাধা দিতেই তৃণমূল নেতাদের বাড়িতে আয়কর হানা,তোপ মমতার

মহিলা সংরক্ষণে জোর কেন্দ্রের, কিন্তু বিধানসভায় প্রার্থী তালিকায় পিছিয়ে বিজেপি