Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গো ব্যাক! জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে গিয়ে দাঁড়াতেই পড়লেন না বিজেপি সাংসদ অভিজিৎ - NewsOnly24

গো ব্যাক! জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে গিয়ে দাঁড়াতেই পড়লেন না বিজেপি সাংসদ অভিজিৎ

কলকাতা: সোমবার লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। ফিয়ার্স লেনে তাঁদের আটকে দেওয়া হয়। সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। রাতভর অবস্থান করবেন। সেখানে পৌঁছে যান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সেখানে পৌঁছতেই প্রাক্তন বিচারপতিকে দেখে উঠল গো-ব্যাক স্লোগান।

অভিজিৎকে দেখেই তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন প্রতিবাদীরা। কয়েকজন মিলে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। মাইকিং করে বলে হতে থাকে, “একজন রাজনীতিবিদ এসেছেন। তাঁকে বলব এখান থেকে চলে যেতে। আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দেবেন না।” সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান অভিজিৎ। 

অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি এখানে কোনও রাজনৈতিক নেতা হিসাবে আসেননি। এমনকী তাঁর দলও জানে না তিনি এখানে এসেছেন। আন্দোলনকারীদের পাশে থাকতেই লালবাজার গিয়েছেন অভিজিৎ।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের