Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অভিষেক-ফিরহাদের নিরাপত্তা কমলেও কাকলি ঘোষ দস্তিদারের বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা, শুরু জল্পনা - NewsOnly24

অভিষেক-ফিরহাদের নিরাপত্তা কমলেও কাকলি ঘোষ দস্তিদারের বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা, শুরু জল্পনা

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশের নিরাপত্তা কমার মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানো হল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার থেকেই তাঁর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা গিয়েছে।

জানা গিয়েছে, মধ্যমগ্রামে কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিআইএসএফ জওয়ানরা। বিকেলে মধ্যমগ্রাম-বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠকে যাওয়ার সময়ও কেন্দ্রীয় নিরাপত্তা ছিল তাঁর সঙ্গে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নিরাপত্তা ও কনভয় কমানো হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। সেই পরিস্থিতিতে হঠাৎ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তা বৃদ্ধি নতুন করে জল্পনা তৈরি করেছে।

সম্প্রতি লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে সরানো হয় কাকলিকে। তাঁর জায়গায় ফের দায়িত্ব দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। গত বছরের অগস্ট মাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করার পর কাকলিকেই ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। আচমকা তাঁকে সরিয়ে দেওয়ার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কাকলি লেখেন, “৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথচলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম।”

এই পোস্ট ঘিরেও রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসে। তার মধ্যেই এবার কেন্দ্রীয় নিরাপত্তা বৃদ্ধি নতুন করে চর্চা উস্কে দিয়েছে।

Related posts

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘২০০৯ সাল থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ’, উন্নয়নের মাধ্যমে ঋণ শোধের বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, উত্তরকন্যার বৈঠকে বন্যা থেকে দুর্নীতি— গুরুত্ব একাধিক ইস্যুতে