Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'২০০৯ সাল থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ', উন্নয়নের মাধ্যমে ঋণ শোধের বার্তা শুভেন্দুর - NewsOnly24

‘২০০৯ সাল থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ’, উন্নয়নের মাধ্যমে ঋণ শোধের বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে গিয়ে উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে একাধিক বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২০০৯ সাল থেকে বিজেপিকে পাহাড়-সহ উত্তরবঙ্গ জায়গা দিয়েছে। এ বার উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করব।”

উত্তরবঙ্গে ঝটিকা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং বিজেপির অন্যান্য নেতারা।

শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গের জন্য যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সেগুলি বাস্তবায়িত করা হবে। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরিই তাঁর সফরের মূল লক্ষ্য বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতি মাসে এক বার করে তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা উত্তরবঙ্গ সফরে আসবেন। পাশাপাশি প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনা হবে বলেও জানান শুভেন্দু।

আইনশৃঙ্খলা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “তোলাবাজি, গুন্ডাগিরি বা আইনশৃঙ্খলার অবনতি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যাঁরা ভাবছেন পুরনো কায়দায় পার পেয়ে যাবেন, তাঁরা ভুল ভাবছেন। আইন আইনের পথেই চলবে।”

উত্তরবঙ্গের চা শিল্প, পর্যটন এবং দীর্ঘদিন ধরে থমকে থাকা কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে আকারে-ইঙ্গিতে স্পষ্ট করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে। ২০০৯ সালে যশবন্ত সিংহ, ২০১৪ সালে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া এবং ২০১৯ সাল থেকে টানা রাজু বিস্তা ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এ বারের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে বিজেপি একাই জিতেছে ৪০টি।

Related posts

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

অভিষেক-ফিরহাদের নিরাপত্তা কমলেও কাকলি ঘোষ দস্তিদারের বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা, শুরু জল্পনা

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, উত্তরকন্যার বৈঠকে বন্যা থেকে দুর্নীতি— গুরুত্ব একাধিক ইস্যুতে