প্রথম পাতা খবর কালীপুজোয় বাড়তি মেট্রো চালাবে কলকাতা মেট্রো, বদল প্রথম ও শেষ পরিষেবার সময়েও

কালীপুজোয় বাড়তি মেট্রো চালাবে কলকাতা মেট্রো, বদল প্রথম ও শেষ পরিষেবার সময়েও

6 views
A+A-
Reset

কালীপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রবিবার অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনের পাশাপাশি গ্রিন লাইনেও বাড়ানো হচ্ছে পরিষেবার সংখ্যা। শুধু তাই নয়, কয়েকটি লাইনে প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়েও পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে কালীঘাট ও দক্ষিণেশ্বরে পুজো দিতে যাওয়া দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কালীপুজোর দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে ছাড়বে সকাল ৮টায়। মহনায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। ওই স্টেশন থেকেও সকাল ৮টায় পাওয়া যাবে প্রথম পরিষেবা।

ব্লু লাইনে শেষ মেট্রোর সময়েও পরিবর্তন করা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ১১টায়। এ ছাড়াও দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জগামী শেষ মেট্রোও রাত ১১টায় ছাড়বে।

গ্রিন লাইনেও বাড়ানো হচ্ছে পরিষেবা। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং উল্টো পথে আপ ও ডাউন মিলিয়ে মোট ১২৩টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টায়। শেষ পরিষেবা ছাড়বে রাত ১১টায়। অন্যদিকে, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে এবং শেষ মেট্রো রাত ১১টায়।

ইয়েলো লাইনেও রবিবার আপ ও ডাউন মিলিয়ে মোট ৭৮টি পরিষেবা পাওয়া যাবে। তবে এই লাইনে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টায়। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৪০ মিনিটে এবং শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ৯টা ২০ মিনিটে।

অন্যদিকে, অন্যান্য রবিবারের মতোই কালীপুজোর দিন পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা চালানো হবে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.