প্রথম পাতা খবর ১৫ বছর পর ফিরল সুবিধা, আজ থেকে কলকাতা মেট্রোয় চালু ‘রিটার্ন টিকিট’

১৫ বছর পর ফিরল সুবিধা, আজ থেকে কলকাতা মেট্রোয় চালু ‘রিটার্ন টিকিট’

51 views
A+A-
Reset

কলকাতা: অবশেষে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান। কলকাতা মেট্রোয় ফিরল এক টিকিটে যাতায়াত বা ‘রিটার্ন টিকিট’-এর সুবিধা। শনিবার থেকেই মহানগরিীর পাঁচটি মেট্রো রুটে যাত্রীবান্ধব এই ব্যবস্থা চালু করল মেট্রো রেল কর্তৃপক্ষ। এর ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

১৫ বছরের শূন্যতা পূরণ ২০১১ সালের ৩০ জুলাই পর্যন্ত মেট্রোয় স্ট্রিপের কাগুজে টিকিট চালু ছিল, যাতে রিটার্ন যাত্রার সুবিধা মিলত। কিন্তু ওই বছর ১ আগস্ট থেকে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর সেই সুবিধা বন্ধ হয়ে যায়। যাত্রীদের স্টেশনে পৌঁছে প্রতিবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কিউআর কোড (QR Code) ভিত্তিক কাগজের টিকিট চালু হলেও শুরুতে তাতে রিটার্ন জার্নির সংস্থান ছিল না। এবার সেই কিউআর কোডের টিকিটেই ফিরল পুরনো সুবিধা।

কমবে লাইনের ভিড় ও খুচরোর সমস্যা মেট্রো রেল সূত্রে খবর, কর্মী সঙ্কটের কারণে বর্তমানে অনেক স্টেশনেই টিকিট কাউন্টারের সংখ্যা কমেছে। ফলে পিক আওয়ারে সিঙ্গল জার্নির টিকিট কাটতে যাত্রীদের লম্বা লাইনে দাঁড়াতে হয়। রিটার্ন টিকিট চালু হওয়ায় যাত্রীদের আর ফেরার পথে লাইনে দাঁড়াতে হবে না। একবার লাইনে দাঁড়িয়েই আপ এবং ডাউন—উভয় পথের টিকিট কাটা যাবে। এতে কাউন্টারের ওপর চাপ কমবে।

পাশাপাশি, এই মুহূর্তে মেট্রোর খুচরো সমস্যা বা ‘চেঞ্জ’-এর অভাবও এক বড় মাথাব্যথার কারণ। বিভিন্ন কানেকটিং করিডোর চালু হওয়ায় ভাড়ার অঙ্ক ২৫, ৩৫, ৪০ বা ৪৫ টাকার মতো অংকে দাঁড়িয়েছে। রিটার্ন টিকিট কাটলে ভাড়ার অঙ্ক রাউন্ড ফিগারে (যেমন ৫০, ৭০, ৮০ বা ৯০ টাকা) চলে আসবে, যা লেনদেনের ক্ষেত্রে সুবিধাজনক হবে।

বাড়বে কিউআর টিকিটের জনপ্রিয়তা বর্তমানে কাজের দিনে প্রায় ৩০ শতাংশ যাত্রী কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিট ব্যবহার করেন। রেল কর্তাদের আশা, রিটার্ন টিকিটের এই সুবিধা যুক্ত হওয়ার ফলে এই টিকিটের জনপ্রিয়তা আরও বাড়বে এবং স্মার্ট কার্ড বা টোকেনের ওপর নির্ভরশীলতা কিছুটা হলেও কমবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.