Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, তদন্তে নেমে ৩ জন আটক - NewsOnly24

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, তদন্তে নেমে ৩ জন আটক

মালদহের মালতীপুরে শনিবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হেলিকপ্টারের সামনে হঠাৎই একটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়।

ঘটনাটি ঘটে যখন মালতীপুরে জনসভা সেরে গাজোলের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে কপ্টারে ওঠার ঠিক আগে ড্রোনটি নজরে আসতেই থমকে দাঁড়ান তিনি। মাইক হাতে নিয়ে সরাসরি পুলিশকে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। তিনি বলেন, “পুলিশের এটা নজরে রাখা দরকার। যারা করেছে, তাদের চিহ্নিত করা দরকার।”

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর হয় প্রশাসন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ইতিমধ্যেই তিন জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।

এ দিন মালদহে মুখ্যমন্ত্রীর তিনটি জনসভা ছিল। প্রথমে মানিকচক, তারপর মালতীপুর এবং শেষে গাজোলে সভা করার কথা ছিল তাঁর। মালতীপুরের সভা শেষ করেই পরবর্তী গন্তব্যে যাওয়ার সময় এই ড্রোন-কাণ্ড ঘটে।

তৃণমূলের এক নেতা এই ঘটনাকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করে জানান, যাঁরা ড্রোনটি ওড়াচ্ছিলেন, তাঁরা সম্ভবত নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে অবগত ছিলেন না। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখযোগ্য ভাবে, সম্প্রতি একাধিক বার যাত্রাপথে সমস্যার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী। গত ২৬ মার্চ ঝড়বৃষ্টির কারণে তাঁর বিমান প্রায় ৭০ মিনিট আকাশে চক্কর কাটে এবং একাধিক বার অবতরণের চেষ্টা ব্যর্থ হয়। পরে নিরাপদে অবতরণ করা সম্ভব হয়।

এরপর ১ এপ্রিল মুর্শিদাবাদেও খারাপ আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার নির্ধারিত স্থানে নামতে পারেনি। পাইলট ঝুঁকি না নিয়ে কপ্টার ফিরিয়ে আনেন এবং পরে সড়কপথে সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে মালদহে কপ্টারের সামনে ড্রোন উড়ে আসার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে কী উঠে আসে, এখন সেটাই দেখার।

Related posts

মালদহে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন! থমকে গেল চপার

ভোটের আগে বড় সিদ্ধান্ত! রাজ্যে আরও ৪৬৬০ নতুন বুথ, বদলাবে একাধিক কেন্দ্রের ঠিকানা

নাম ডিলিট হয়ে গিয়েছে? অনলাইন-অফলাইনে আবেদন করবেন কী ভাবে জানাল নির্বাচন কমিশন