Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মালদহে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন! থমকে গেল চপার - NewsOnly24

মালদহে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন! থমকে গেল চপার

নির্বাচনী প্রচারের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা মালদহ জেলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হেলিকপ্টারের সামনে আচমকাই দেখা গেল একটি রহস্যময় ড্রোন। ঘটনাকে ঘিরে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

শনিবার মালদহ সফরে একাধিক জনসভা ও রোড শো ছিল মুখ্যমন্ত্রীর। দুপুরে মালতিপুরে জনসভা শেষ করে গাজোল যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠছিলেন তিনি। সেই সময়ই আকাশে নজরে আসে একটি ড্রোন, যা কিছুক্ষণ ধরে ঘোরাফেরা করছিল হেলিকপ্টারের আশপাশে।

ঘটনায় উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়েন। সাধারণত মুখ্যমন্ত্রীর সফরের সময় আকাশপথ সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়। সেই জায়গায় হঠাৎ করে ড্রোনের উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

ঘটনার গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী নিজেই হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে কিছুক্ষণ ড্রোনটির গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে তিনি ইঙ্গিত দেন, এর পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে। তাঁর স্পষ্ট মন্তব্য, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।”

রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কে বা কারা, কী উদ্দেশ্যে ওই ড্রোন উড়িয়েছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে খবর। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন। উল্লেখ্য, রাজ্যে ভোটের দামামা বেজে যাওয়ার পর থেকেই জোরকদমে চলছে প্রচার। তৃণমূলের হয়ে রাজ্যজুড়ে প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে এমন একটি ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related posts

ভোটের আগে বড় সিদ্ধান্ত! রাজ্যে আরও ৪৬৬০ নতুন বুথ, বদলাবে একাধিক কেন্দ্রের ঠিকানা

নাম ডিলিট হয়ে গিয়েছে? অনলাইন-অফলাইনে আবেদন করবেন কী ভাবে জানাল নির্বাচন কমিশন

ভোটের আগে কড়া নজরদারি! জেলায় জেলায় ঘুরে প্রস্তুতি খতিয়ে দেখবেন সিইও মনোজ আগরওয়াল