Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘গোপনে নাম বাদ দেওয়া হচ্ছে, ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেতে পারে’—বিস্ফোরক মমতা - NewsOnly24

‘গোপনে নাম বাদ দেওয়া হচ্ছে, ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেতে পারে’—বিস্ফোরক মমতা

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা। ঠিক কতজনের নাম বাদ যাবে, তা নিয়েই এখন জোর জল্পনা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, চূড়ান্ত তালিকায় ১ কোটি ২০ লক্ষ পর্যন্ত নাম বাদ যেতে পারে। তাঁর অভিযোগ, ‘লজিকাল ডিসক্রিপেন্সি’-র নামে গোপনে নাম বাদ দেওয়া হচ্ছে।

বুধবার ভবানীপুরে জৈন মানস্তম্ভ-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন শেষে তিনি বলেন, “প্রথমে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে। তারপর লুকিয়ে লুকিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে নাম বাদ দিচ্ছে। মৃত ভোটার ২০ লক্ষ ধরলে মোট ১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যেতে পারে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং তাঁর পিটিশন এখনও স্থগিত রয়েছে।

আদালতের নির্দেশ ও কমিশনের অবস্থান

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। তবে প্রয়োজনে পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করা যেতে পারে।

এদিকে এসআইআরের নথি খতিয়ে দেখার কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ যাচাই শেষ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

গণতন্ত্র রক্ষার আবেদন

মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আমার জানার দরকার নেই কে কোন দলের, কে কোন ধর্মের। গণতন্ত্র ধ্বংস যেন না হয়।”

ভবানীপুরে বক্তব্য রাখতে গিয়ে তাঁর আবেদন, “কারও অধিকার ছিনিয়ে নেবেন না। সকলকে তাঁর অধিকার ফিরিয়ে দিন।”

এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এখন নজর ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকার দিকে।

Related posts

ভোটের মুখে রাজ্য পুলিশে বড় রদবদল, পূর্ব মেদিনীপুরে নতুন এসপি

বিপর্যয় খাতে বাংলার ৫৩,৬৯৬ কোটি টাকা বকেয়া, সংসদীয় কমিটিতে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকার আগেই ভোট ঘোষণা সম্ভব, জানাল নির্বাচন কমিশন