Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রেমদিবসে নজিরবিহীন পোস্ট মুখ্যমন্ত্রীর, ভালবাসার ভাষায় ভালবাসার ভাষায় রাজনৈতিক বার্তা? - NewsOnly24

প্রেমদিবসে নজিরবিহীন পোস্ট মুখ্যমন্ত্রীর, ভালবাসার ভাষায় ভালবাসার ভাষায় রাজনৈতিক বার্তা?

শনিবার, ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসে এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “হ্যাপি ভ্যালেন্টাইন্‌স ডে, ভালবাসা দীর্ঘজীবী হোক।”

রাজনীতিবিদ এবং মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে এর আগে এই দিনে এমন শুভেচ্ছামূলক বার্তা দিতে দেখা যায়নি। ফলে প্রেমদিবসে তাঁর এই পোস্ট নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। সেই কারণেই বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টে মমতা রবীন্দ্রনাথের পংক্তি উদ্ধৃত করে লিখেছেন, “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।” এরপর তিনি ব্যাখ্যা করেন, ভালবাসা সবসময় জাত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে। মানুষের জন্য তাঁর কাজের নেপথ্যেও রয়েছে সেই অকৃত্রিম ভালবাসা।

তিনি আরও লেখেন, ভালবাসাই তাঁকে জীবন সংগ্রামে অনুপ্রাণিত করেছে। “ভালোবাসার এই গভীরতাই আমাকে মানুষের জন্য পথে নামা এবং এই যাত্রাকে এগিয়ে নিয়ে গিয়েছে। ভালোবাসা মানুষকে সমস্ত ঝড়ঝাপটা সামলাতে শেখায়, ধৈর্যশীল করে তোলে এবং ন্যায়বিচার, সম্মান বজায় রাখার জন্য লড়তে শেখায়,”—উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

শেষে ইংরেজিতে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “Happy Valentine’s Day! ভালোবাসা দীর্ঘজীবী হোক!”

বিধানসভা নির্বাচন সামনে রেখে এই বার্তায় রাজনৈতিক তাৎপর্য খুঁজছেন বিশ্লেষকদের একাংশ। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পেয়েছে সর্বজনীন ভালবাসা ও মানবিকতার বার্তাই।

Related posts

এসআইআর শুনানি শেষ, বাদ যেতে পারে ৮৪ লক্ষ নাম—আপিলের নিয়ম কী?

কলকাতায় ২৮ ডিগ্রির ছোঁয়া, বাড়ছে তাপমাত্রা—তবে কি বিদায় নিচ্ছে শীত?

দুয়ারে সরকার মডেলে ক্যাম্প, ‘যুবসাথী’র শিবিরে নেওয়া হবে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আবেদন