প্রথম পাতা খবর আদালত থেকে জেলের পথে বিপত্তি, আহত মানিক ভট্টাচার্য

আদালত থেকে জেলের পথে বিপত্তি, আহত মানিক ভট্টাচার্য

290 views
A+A-
Reset

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে শুনানির পর প্রেসিডেন্সি জেলের দিকে নিয়ে যাওয়ার পথে আহত মানিক ভট্টাচার্য। পুলিশের গাড়ি আচমকা ব্রেক কষায় পড়ে যান বিধায়ক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুখে এবং বুকে চোটও পেয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে চাপেন মানিক। প্রেসিডেন্সি জেলে যাওয়ার পথেই তিনি আহত হন। ঘটনাটি যখন ঘটে তখন পুলিশের গাড়িতেই ছিলেন মানিক। পুলিশের গাড়ির ভিতরেই তিনি আহত হন বলে যায়

ঘটনায় প্রকাশ, মঙ্গলবার আদালত চত্বর থেকেই তাঁকে নিয়ে পুলিশের গাড়ি রওনা হয় জেলের উদ্দেশে। তবে জেলে ঢোকার আগেই ঘটে বিপত্তি। পুলিশ সূত্রে খবর, হঠাৎ একটি বেসরকারি বাস ব্রেক কষায় প্রিজন ভ্যানও ব্রেক কষে। মুখে চোট লাগে নিয়োগ দুর্নীতিতে ধৃত অপসারিত পর্ষদ সভাপতির।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.