প্রথম পাতা খবর দ্বিতীয় দফার ভোটে কড়া নিরাপত্তা, ২,২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী—সবচেয়ে বেশি কলকাতায়

দ্বিতীয় দফার ভোটে কড়া নিরাপত্তা, ২,২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী—সবচেয়ে বেশি কলকাতায়

10 views
A+A-
Reset

আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই দফায় মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে রাজ্যজুড়ে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মোট ২,২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে থাকবে বলে জানা গিয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কলকাতাকে। শহরে মোতায়েন করা হচ্ছে ২৭৩ কোম্পানি বাহিনী, যা সর্বাধিক। এর পাশাপাশি পূর্ব বর্ধমান, হুগলি গ্রামীণ, বারুইপুর ও বারাকপুর-সহ একাধিক জেলাতেও বিপুল বাহিনী মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে সবচেয়ে কম বাহিনী থাকবে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায়, যেখানে ১৩ কোম্পানি বাহিনী নিয়োজিত থাকবে।

নির্বাচন পরিচালনার জন্য ১৪২ জন জেনারেল অবজার্ভার এবং ৯৫ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। প্রতিটি জেলায় নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন থাকবে। বুথভিত্তিক নিরাপত্তা পরিকল্পনাও আগেই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হওয়ায় কমিশন সন্তুষ্ট। বড় ধরনের অশান্তির ঘটনা না ঘটায় পুনর্নির্বাচনের প্রয়োজন হয়নি বলেই জানানো হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই দ্বিতীয় দফায় আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবার ভোটের আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক দলগুলিও শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করছে। এখন দেখার, দ্বিতীয় দফার ভোটও প্রথম দফার মতো নির্বিঘ্নে সম্পন্ন হয় কি না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.