Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মেট্রো ডেয়ারি মামলা: সুপ্রিম কোর্টেও খারিজ অধীরের আবেদন - NewsOnly24

মেট্রো ডেয়ারি মামলা: সুপ্রিম কোর্টেও খারিজ অধীরের আবেদন

নয়াদিল্লি: মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সাংসদ অধীররঞ্জন চৌধুরী। সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

মেট্রো ডেয়ারি লিমিটেডের ৪৭ শতাংশ অংশীদারিত্ব বিক্রির ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন অধীর। এর আগে সম্প্রতি কলকাতা হাইকোর্ট মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরের মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছিল।

অধীরের অভিযোগ, কার্যত জলের দরে শেয়ার বিক্রি করেছে রাজ্য। মানা হয়নি কোনো নিয়মনীতি। টেন্ডার প্রক্রিয়ার মধ্যেও ছিল একগুচ্ছ অস্বচ্ছতা। যার তদন্তে সিবিআই তদন্তের আবেদন জানানো হয় সর্বোচ্চ আদালতে। এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়।

শুনানি শেষে বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়, সর্বজনীন নিলামের জন্য সঠিক পদ্ধতি গৃহীত হয়েছিল। যাবতীয় প্রক্রিয়াই সঠিক ভাবে করা হয়েছিল। হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোনো রকম হস্তক্ষেপের প্রয়োজন নেই।

আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে সিআইডি-র নজরে জিতেন্দ্র তিওয়ারি, শুক্রবার ভবানী ভবনে তলব

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও