Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘অপারেশন সিঁদুর’-এ একশোর বেশি জঙ্গি নিকেশ, দাবি সেনার - NewsOnly24

‘অপারেশন সিঁদুর’-এ একশোর বেশি জঙ্গি নিকেশ, দাবি সেনার

পাকিস্তান সীমান্তে বড়সড় সাফল্যের দাবি করল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পহেলগাঁও হত্যাকাণ্ডে অভিযুক্তদের শাস্তি ও জঙ্গিদমনে একের পর এক লক্ষ্যভেদ করেছে সেনা।

সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, গত ৭-১০ মে-র মধ্যে চালানো অভিযানে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে ১০০-রও বেশি জঙ্গিকে নিধন করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ইউসূফ আজ়হার, আব্দুল মালিক রাউফ, মুদস্‌সর আহমেদ, যারা আইসি ৮১৪ অপহরণ ও পুলওয়ামা হামলার সঙ্গে যুক্ত ছিল।

সেনার দাবি, এই অপারেশনে পাকিস্তানের প্রায় ৩৫-৪০ জন সেনাও নিহত হয়েছে। জঙ্গিদের ঘাঁটি বেছে বেছে নিশানা করা হয়েছে, যাতে সাধারণ নাগরিকের ক্ষতি না হয়। ধর্মীয় স্থান ও জনবহুল এলাকায় পাকিস্তান সেনার হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলেও জানান ডিজিএমও।

বায়ুসেনার এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিক বৈঠকে বহাওয়ালপুর ও মুরিদকে জঙ্গিঘাঁটির ধ্বংসচিত্র তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তানের তরফে ৯-১০ মে-র রাতে ভারতীয় আকাশসীমায় ড্রোন ও বিমান পাঠিয়ে হামলার চেষ্টা হয়েছিল, তবে অধিকাংশ প্রতিহত করা সম্ভব হয়েছে।

সেনার তরফে এই অপারেশনকে ‘শিব তাণ্ডব’ নামে আখ্যা দেওয়া হয়েছে। ছবির প্রেজেন্টেশন ও ভিডিও ফুটেজে সেনা দেখিয়েছে কীভাবে নির্ভুলভাবে জঙ্গিঘাঁটিগুলোকে চিহ্নিত করে আঘাত হানা হয়েছে। সেনার বার্তা স্পষ্ট—সন্ত্রাসবাদ ও সীমান্তপারে লুকিয়ে থাকা অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালিয়ে যাবে ভারত।

Related posts

‘এটা কি অবাধ নির্বাচন?’ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার, তবু জয়ে প্রত্যায়ী

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দ্বিতীয় দফা মোটের উপর শান্তিপূর্ণ, পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি ভোটদানের হার

ভোটের দিনেই বৃষ্টি শুরু, কলকাতা-সহ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা