Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপার বদলি - NewsOnly24

মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপার বদলি

প্রতীকী ছবি

মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারদের বদলি করল নবান্ন। শুক্রবার জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব ও জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়কে সরানো হয়েছে। তাঁদের জায়গায় এসেছেন যথাক্রমে আইপিএস কুমার সানি রাজ এবং শ কুমার অমিত।

প্রশাসনের দাবি, এটি রুটিন বদলি। তবে জঙ্গিপুর ও মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল। আদালতের নির্দেশে ওই জেলাগুলিতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

রাজ্য পুলিশের তরফে আগেই জানানো হয়েছিল, যারা অশান্তির নেপথ্যে, তাদের খুঁজে বার করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে পুলিশ সুপারদের বদলি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দুই পুলিশ সুপারকেই পাঠানো হয়েছে আলাদা ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসারের পদে। এ ছাড়াও আরও কয়েকজন আধিকারিকের বদলির নির্দেশ জারি হয়েছে।

Related posts

ফলতায় পুনর্নির্বাচন নিয়ে তোপ তৃণমূলের, ‘স্নায়ুর লড়াই হবে’—কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

জিতলে আক্রান্ত কর্মীদের ‘পুরস্কার’, ২০০-র বেশি আসনের দাবি—গণনার আগে বার্তা মমতার

গণতন্ত্র নাকি হুজুগ? প্লেটোর সতর্কবার্তা আজও প্রাসঙ্গিক