Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিজেপিতে কাজ করার কোনও পরিবেশই নেই, ঘর ওয়াপসি পর বললেন বিশ্বজিৎ - NewsOnly24

বিজেপিতে কাজ করার কোনও পরিবেশই নেই, ঘর ওয়াপসি পর বললেন বিশ্বজিৎ

ডেস্ক:  সোমবার বিজেপি ছাড়েন বিষ্ণুপুরের বিজেপি (bjp) বিধায়ক তন্ময় ঘোষ। আর মঙ্গলবার তৃণমূলে ফিরে গেলেন বিশ্বজিৎ দাস। কারণ হিসেবে তিনি বলেছেন, দলে কাজ করার পরিবেশ নেই। বিশ্বজিতের যুক্তি তাঁর হাত ধরে তৃণমূল উত্তর চব্বিশ পরগণার হারানো জমি ফিরে পাবে। তাঁর কথায়, উত্তর ২৪ পরগনা জেলায় ধস নামবে আগামী দিনে।


তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে পতাকা তুলে দিয়ে বলেন, “বিজেপির ধ্বংসাত্মক আন্দোলনের বিরুদ্ধে বিশ্বজিৎ দাস আমাদের দলে যোগ দিলেন।”  উল্লেখ্য বিশ্বজিতের সঙ্গেই আজ তৃণমূলে ফিরে আসেন একঝাঁক পুরনো কর্মী।

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুর দিকে উত্তরবঙ্গ সফরে আসছেন অমিত শাহ!


এদিন তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, যাঁরা মানুষের জন্য কাজ করতে চান, তাঁদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। তিনি এও বলেন, “উদ্ভুত পরিস্থিতিতে তখন একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তখন ভুল হয়েছিল। জনপ্রতিনিধির কাজ হল মানুষের পাশে থেকে কাজ করা। মানুষের আমার উপর আস্থা ছিল। তাই দু’বার জয়ী হয়েছি। আমি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি।”

Related posts

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা

দার্জিলিং চায়ের সংকট গভীরতর! বিজেপির জিআই রক্ষার আশ্বাসে নতুনত্ব কোথায়, প্রশ্ন চা শিল্পের